অবিবাহিত মৃত ভাইয়ের সম্পত্তিতে যাহারা ওয়ারিশ হইবে তাহাদের বর্ণনা নিম্নে দেওয়া হল :
এক নাম্বার ওয়ারিশ পিতা : মৃত অবিবাহিত পুত্রের মোট সম্পত্তি থেকে১/ ৬ অংশ মাতাকে দেওয়ার পরে যাহা থাকবে তাহা সম্পূর্ণই পিতা পাইবে ।
দুই নাম্বার ওয়ারিশ মাতা : মৃত অবিবাহিত পুত্রের মাতা পুত্রের মোট সম্পত্তির ১/ ৬ অংশ পাইবে ।
অবিবাহিত মৃত পুত্রের পিতা জীবিত থাকলে নিচে বর্ণিত সকল ওয়ারিশ গন সম্পত্তি হইতে বঞ্চিত হইবে ।
মৃত অবিবাহিত পুত্রের পিতা জীবিত না থাকলে নিম্নে বর্ণিত ওয়ারিশ গন তাহার সম্পত্তি পাইবে :
সহোদর ভাই : অবিবাহিত মৃত ভাইয়ের সম্পত্তিতে তাহার জীবিত সহোদরভাই ওয়ারিশ হয় তবে শুধু একাধিক সহোদর ভাই হইলে মায়ের অংশ বুঝাইয়া দিয়া ' যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাহা সকল সহোদর ভাইগণ সমানভাবে ভাগ করে নিবে ' আবার মৃত অবিবাহিত ভাইয়ের শুধু এক সহোদর ভাই জীবিত থাকলে শুধু মায়ের অংশ বুঝাইয়া দিয়ে ' বাকি অবশিষ্ট সম্পত্তি ওই জীবিত এক সহোদর ভাই পাইবে ' আবার মৃত্যু অবিবাহিত ভাইয়ের যদি জীবিত সহোদর ভাই ও জীবিত সহোদর বোন থাকে তাহলে অবশিষ্ট সম্পত্তিতে এক ভাই যা পাবে এক বোন তাহার অর্ধেক পাইবে ' আবার মৃত অবিবাহিত ভাইয়ের কোন সহোদর জীবিত ভাই থাকলে বৈমাত্রেয় ভাই বা বৈমাত্রেয় বোন সম্পত্তি হইতে বঞ্চিত হইবে ।
সহোদর বোন : মৃত ব্যক্তির পিতা পিতামহ কেউ জীবিত না থাকলে সহোদর বোন মৃত অবিবাহিত ভাইয়ের সম্পত্তি পাবে ' এক্ষেত্রে সহোদর বোন একজন হইলে মোট সম্পত্তির ১/২অংশ সহোদর বোন পাইবে ' মৃত অবিবাহিত ভাইয়ের ওয়ারিশ হিসেবে শুধুমাত্র একজন সহোদর বোন থাকলে ' বৈমাত্রেয় বোন ১/ ৬ অংশ পাইবে ' আবার একাধিক সহোদর বোন হইলে মৃত্যু অবিবাহিত ভাইয়ের মোট সম্পত্তির ২/৩ অংশ বোনেরা পাবে ' তবে একাধিক সহোদর বোন থাকলে বৈমাত্রেয় বোন বা বৈমাত্রেয় ভাই বঞ্চিত হয় ।