দানপত্র দলিল কি

 দানপত্র দলিল হল এমন একটি আইনগত লিখিত দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি তার মালিকানাধীন কোন স্থাবর ও  অস্থাবর সম্পত্তি সম্পূর্ণ স্বেচ্ছায় কোন প্রকার অর্থ ছাড়া অন্য কোন ব্যক্তিকে হস্তান্তর করে । 

১নাম্বারে দানপত্র দলিলের মূল শর্ত সমূহ : 

 স্বেচ্ছায় হস্তান্তর: দাতাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো অনুরোধ ছাড়াই সম্পত্তি দান করতে হবে । 

 বিনামূল্যে : দাতা যে দান করে তাকে সম্পূর্ণ বিনামূল্যে কেবল আদর স্নেহ ও ভালোবাসার বশভূত হইয়া দান করতে হবে । 

 দান গ্রহণ :  দাতা যখন সম্পত্তি দান করে গৃহিতা কে  সাথে সাথে দাতার জীবিত থাকা অবস্থায় দান গ্রহণ করতে হবে । 

২নম্বরে রেজিস্ট্রেশন:  বাংলাদেশ সংশোধিত ভূমি রেজিস্ট্রি আইন ২০০৪ অনুযায়ী সকল দানপত্র দলিল ররেজিস্ট্রেশন করা আবশ্যক ,  রেজিস্ট্রিবিহীন দানপত্র দলিলের কোন আইনি ভিত্তি নাই । 

৩নম্বরে দানপত্র দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

দাতা ও গৃহীতার জাতীয় পরিচয় পত্র  । 

বি আর এস খতিয়ান এবং এস এ খতিয়ান এর পর্চা প্রয়োজন হলে সিএস এবং আরএস খতিয়ানের পর্চা । 

 দাতা ও গৃহীতার পাসপোর্ট সাইজের ছবি । 

 মূল দলিল  । 

সর্বশেষ নামজারি খতিয়ান ।

সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন কর  আদায়ের রশিদ।

৪নম্বরে খরচ :  বাংলাদেশ দানপত্র দলিলের খরচ নির্ভর করে দলিলে বর্ণিত সম্পত্তির ধরন মূল্য কাকে দান করা হচ্ছে তার উপর । 

৫নম্বরে পরামর্শ :  দানপত্র দলিল অবশ্যই  সম্পত্তির মালিকানা বিষয়ক একটি আইনগত দলিল ,  তাই ভবিষ্যতে সম্পত্তির মালিকানা নিয়ে কোন ধরনের সমস্যা না হয় ,  সেজন্য দানপত্র দলিল প্রস্তুত করার সময় একজন বিজ্ঞ আইনবিদ বা অভিজ্ঞ দলিল লেখক এর পরামর্শ নেওয়া একান্ত দরকার । 

Post a Comment

Previous Post Next Post