দাগ নাম্বার দিয়ে জমির ম্যাপ দেখা এখন খুবই সহজ কাজ ,আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের Land. gov . bd পোর্টাল থেকেই ম্যাপ দেখতে পারেন ।
নিচে সহজে ধাপে ধাপে এ প্রক্রিয়া আলোচনা করা হইল |
১ । নম্বরে ওয়েব সাইটে প্রবেশ :
দাগ নাম্বার থেকে ম্যাপ দেখতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট Land . gov . bd পোর্টাল প্রবেশ করতে হবে ।
২ । নাম্বারে ম্যাপ অপশনটি নির্বাচন করুন :
ওয়েবসাইটে গিয়ে মৌজা ম্যাপ অপশনটি সিলেক্ট করুন
৩ । নম্বরে জমির এলাকাভিত্তিক তথ্য দিন :
বিভাগের নাম ।
জেলার নাম।
উপজেলার নাম ।
মৌজার নাম ও নাম্বার ।
৪ । নাম্বার জরিপের ধরন অনুযায়ী খতিয়ান নির্বাচন করুন :
আপনার জমিটি কোন জরিপের অধীন তা নির্বাচন করতে হবে যেমন,
এস এ খতিয়ান ।
সিএস খতিয়ান ।
আরএস খতিয়ান ।
বিআরএস খতিয়ান ।
সিটি জরিপের খতিয়ান ।
এগুলোর মধ্যে থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে ।
৫ । নাম্বারে দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান :
যেখানে অনুসন্ধান এর জন্য কয়েকটি অপশন থাকে যেমন ,
খতিয়ান নাম্বার ।
মালিকের নাম ।
দাগ নাম্বার ।
এখান থেকে দাগ নাম্বার অপশনটি সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় দাগটি সঠিকভাবে লিখুন ।
৬ । নাম্বারে ক্যাপসা কোড :
স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড ঠিকমতো করে লিখতে হবে,এবং " অনুসন্ধান " বাটনে ক্লিক করতে হবে ।
৭ । নম্বরে ম্যাপ দেখা :
আপনার মৌজার ম্যাপ যদি অনলাইনে ডাউনলোড করা থাকে তবে দাগ নাম্বার দিয়ে সার্চ করার পরে স্ক্রিনে ম্যাপটির প্রিভিউ ( preview ) দেখতে পাবেন ।
৮ । নম্বরে মূল ম্যাপ পাওয়ার উপায় :
তবে আইনগত কারণ বা ব্যক্তিগত কারণে কাজের জন্য আপনার মূল ম্যাপ প্রয়োজন হলে , তবে ঐ একই পোর্টাল গিয়ে নির্দিষ্ট ফি ( বিকাশ , রকেট , নগদ ) এর মাধ্যমে পরিশোধ করে আবেদন করতে হবে , আবেদন করার পরে ডাকযোগে আপনার নিজের ডেলিভারি ঠিকানায় আপনার কাঙ্ক্ষিত ম্যাপটি পেয়ে যাবেন ।
বিশেষ তথ্য :
আপনার কাছে যদি আপনার কাঙ্ক্ষিত ম্যাপটি থাকে তবে ঐ ম্যাপটি উত্তর দক্ষিণ দিগালী রেখে দি প্রয়োজনীয় দাগ নাম্বর দিয়ে খুঁজে দেখতে পারবেন যে , ম্যাপের মধ্যে আপনার জমি কোন জায়গায় আছে এবং আপনার জমির পাশে কার কার জমি আছে , এবং সরোজমিনে দাগ নির্ধারণের জন্য ম্যাপের প্রয়োজন হয় ।
