ইসলামে বাবার সম্পত্তি বণ্ঠন এর নিয়ম হিসেবে মুসলিম ফারায়েজ মানা হয় আর এই মুসলিম ফারায়েজ অনুযায়ী মৃত্যু পিতার সম্পত্তি তাহার ওয়ারিশ এর মধ্যে বন্টন করা হয় ।
মৃত্যু ব্যক্তির সম্পত্তি বন্টনের পূর্বে তাহা সম্পত্তি হইতে চারটি কাজ করা অবশ্যক:
এক নাম্বারে তাহার ওসিয়াতপূর্ণ করা ।
দুই নম্বরে তাহার দাফনের খরচ বহন করা ।
তিন নাম্বারে তাহার স্ত্রীর দেন মোহরানা পরিশোধ করা ।
চার নম্বরে মৃত ব্যক্তির দেনা বা ঋণ থাকলে তাহা পরিশোধ করা ।
চারটি কাজ সম্পূর্ণ হওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে বন্টন করে দিতে হবে :
এক নাম্বারে স্ত্রী : স্ত্রী স্বামীর সম্পত্তিতে ৮ এর একাংশ পাবে আবার স্ত্রী যদি নিঃসন্তানি হয় তাহলে স্বামীর সম্পত্তিতে চারের এক অংশ পাবে ।
দুই নম্বরে সন্তানের ক্ষেত্রে :সন্তান-সম্পত্তির অবশিষ্টভোগী হইবে এক পুত্র সন্তান যাহা পাইবে এক কন্যা সন্তান তাহার অর্ধেক পাইবে ' যদি শুধু কন্যা সন্তান থাকে তাহা হইলে একজন কন্যা সন্তানের ক্ষেত্রে পিতার সম্পত্তি অর্ধেক পাইবে ' আবার একের অধিক কন্যা সন্তান হইলে পিতার সম্পত্তির তিনের দুই অংশ পাইবে ' তবে যদি শুধু পুত্র সন্তান থাকে তাহলে তাহারা অবশিষ্ট ভোগী হইবে ' এবং প্রত্যেক পুত্র অবশিষ্ট সম্পত্তির সমান অংশে পাইবে ।
তিন নাম্বারে মায়ের অংশ : মা মোট সম্পত্তির ছয় এর একাংশ পাইবে ।
চার নাম্বারে বাবার অংশ : বাবা মোট সম্পত্তির ছয় এর একাংশ পাইবে তবে মৃত্যু ব্যক্তির যদি কোন পুত্র সন্তান না থাকে তাহলে বাবা আরও অবশিষ্ট ভুগিও হইবে ।
পাঁচ নম্বরে ভাই ও বোনের অংশ : মৃত্যু ব্যক্তির যদি কোন পুত্র সন্তান না থাকে এবং বাবাও না থাকে তাহলে ভাই ও বোন অবশিষ্ট ভুগি হবে ' তবে মৃত্যু ব্যক্তির পুত্র সন্তান থাকলে / বাবা থাকলে ভাই ও বোন বঞ্চিত হবে ।