হিন্দু আইনে ছেলে না থাকলে সম্পত্তি যেভাবে বন্টন হবে

 বাংলাদেশের হিন্দুদের সম্পত্তি বন্টন হয় মূলত দায়ভাগা মত অনুযায়ী

পুত্র সন্তান না থাকলে সম্পত্তির বন্টনের সাধারণ নিয়ম নিচে আলোচনা করা হল  : 

এক নাম্বার ওয়ারিশ  স্ত্রী : স্ত্রী স্বামীর সম্পত্তিতে প্রথমত অধিকারী হিসেবে সম্পত্তিতে জীবনী সত্য ভোগ দখল করিবে  ' এক্ষেত্রে স্ত্রী কারো কাছে কোন কৈফিয়ৎ দিতে বাধ্য থাকিবে না  ' তবে স্ত্রী সম্পত্তি হস্তান্তর করিতে পারিবে না '  বিশেষ কারণে  স্ত্রী সম্পত্তি হস্তান্তর করিতে পারিবে  ' কারণগুলো হচ্ছে সম্পত্তির মঙ্গল  ' স্বামীর শ্রাদ্ধ শান্তি ও ধর্মীয় কাজ ' এ  কারণ  গুলো  ব্যতি রেখে স্ত্রী আশ্রমের সেবাইত  এর  ন্যায় স্বামীর  সম্পত্তি হস্তান্তর করিতে পারিবে ।

 দুই নাম্বার ওয়ারিশ কন্যা সন্তান:  কন্যাদের মধ্যে যাহারা অবিবাহিত তাহারা পিতার সম্পত্তিতে প্রথমত অধিকারী হইবে '  এছাড়াও পুত্র সম্ভাবনা সম্পন্ন কন্যারা ও পুত্র আছে এমন কন্নারা পিতা সম্পত্তিতে অধিকারিনী হইবে ' তবে কোনো কন্যা সন্তানই পিতার সম্পত্তি বিক্রি করিতে পারিবে না শুধু মাত্র ভোগ দখল করিতে পারিবে ।

তিন নাম্বার ওয়ারিশ মেয়ের পুত্র বা দৌহিত্র : নানীর অনুপস্থিতিতে দৌহিত্রই সম্পত্তির প্রকৃত মালিক হয় এই দৌহিত্রই সম্পত্তি হস্তান্ত করার প্রকৃত অধিকারী হয় '  উদাহরণস্বরূপ বলা যায় রামবাবু নামের একজন হিন্দু ভদ্রলোকের তিনজন কন্যা আছে '  প্রথম কন্যার কোন পুত্র সন্তান নেই '  দ্বিতীয় কন্যার একজন পুত্র সন্তান আছে '  তৃতীয় কন্যার দুইজন পুত্র সন্তান আছে ' তাহারা যেভাবে সম্পত্তি ভাগ বাটোয়ারা করিবে যাহা হইল  '  দ্বিতীয় কন্যার এক  পুত্র মোট সম্পত্তির আটানা পাইবে ,  তৃতীয় কন্যার দুই পুত্র মোট সম্পত্তির আটানা পাইবে । 

চার নম্বর  ওয়ারিশ পিতা : উপরে উল্লেখিত ওয়ারিশগণ  না  থাকলে নিম্নে ক্রমবরণিত ওয়ারিশগণ সম্পত্তি পাইবে সেই হিসাবে পিতা সম্পত্তি পাইবে ।

পাঁচ নাম্বার ওয়ারিশ মাতা : পিতা না থাকলে মাতা   সম্পত্তি পাইবে তবে মাতাও স্ত্রী ন্যায় শুধু মাত্র   জীবনী  সত্য বোগদখল করিবে ।

ছয় নাম্বার ওয়ারিশ নিকটতম আত্মীয় গন:উপরে  উপরে উল্লেখিত ওয়ারিশগণ না থাকলে নিম্নে ক্রমবনিত  ওয়ারিশগণ সম্পত্তি পাইবে '

  প্রথমত  :ভাই  । 

  দ্বিতীয়ত : ভাই না থাকলে ভাইয়ের পুত্র /ভাইপো  । 

' তৃতীয়ত  : ভাইয়ের পুত্রের ক্রমবনিত নিম্নোক্ত ওয়ারিশগণ  ।

 চতুর্থ  : উপরে উল্লেখিত ওয়ারিশগণ  না থাকলে বোনের পুত্রগণ মামার সম্পত্তি পাইবে ।

Post a Comment

Previous Post Next Post