ভূমি উন্নয়ন আইন ২০২৩ : ১৮ই সেপ্টেম্বর ২০২৩ সালে জাতীয় সংসদের আইন পাস হয় এবং একই দিনে সরকারি গেজেট প্রকাশিত হয় ' এই আইনটি পূর্বের 'Land Development Tax Ordinance, 1976' রহিত করে প্রণয়ন করা হয়েছে।
এই আইনের প্রধান দিকগুলো ও গেজেট নিম্নে তুলে ধরা হলো :
এক নম্বরে গেজেট ও আইন নাম্বার :
২০২৩ সালের ১৮ই সেপ্টেম্বর উক্ত আইন গেজেট আকারে প্রকাশিত হয় ২০২৩ সালের ৩১ নং আইন হিসেবে |
দুই নম্বরে আইনের প্রধান বৈশিষ্ট্য সমূহ :
কৃষি জমির উপরে খাজনা মওকুফ:৮২৫ শতক বা ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে তবে ২৫ বিঘার উপরে যাহাদের জমি আছে তাহাদের খাজনা দিতে হবে |
কর বছর : প্রতিবছর একলা জুলাই হইতে পরবর্তী বছর ৩০ শে জুন পর্যন্ত সময়কালকে কর বছর হিসেবে বিবেচনা করা হয় |
অনলাইন পেমেন্ট সিস্টেম : উক্ত আইন গেজেট আকারে প্রকাশের পর থেকে খাজনা অনলাইন পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে আদায় করা হইবে ' পূর্বের ন্যায় এনালগ পদ্ধতিতে আর আদায় করা হইবে না ।
জরিমানা : কোন ব্যক্তি একাধারে তিন বছর খাজনা আদায় না করিলে প্রথম বছর থেকে শেষ বছর পর্যন্ত প্রতিবছর 6.25% হারে জরিমানা দিতে হবে এবং সাথে মূল খাজনা তো দিতেই হবে ।
অকৃষি জমির উপর খাজনা : অকৃষি জমির উপর খাজনা ধার্য হয় জমির ক্ষেত্র ব্যবহারের ধরন ও অবস্থানের উপর ভিত্তি করে খাজনা/কর ধার্য করা হবে ।