হেবা বিল এওয়াজ দলিল কি

 হেবা বিল এওয়াজ হল ইসলামী আইন মতে এক ধরনের সম্পত্তি হস্তান্তরের দলিল যেখানে দাতা তার সম্পত্তি কিছুর বিনিময়ে গৃহীতাকে দান করে থাকেন । 

উদাহরণ :  মোঃ রফিক  হাওলাদার কে তার পিতা এক খন্ড জমি দিবে বিনিময়ে রফিক হাওলাদার তাহার পিতার চিকিৎসা ব্যয় বহন করবে এ ধরনের কিছুর বিনিময় সম্পত্তির দান কে হেবা বিল এওয়াজ বলে  । 

 মূল  বৈশিষ্ট্য : 

১ ।  দাতার জীবিত অবস্থায় সম্পত্তি হস্তান্তর করতে হবে ।

২ । গৃহীতা দ্বারা সম্পত্তি গ্রহণ করে দখল বুঝে নেবে  । 

৩। এখানে কোন না কোন প্রতিদান থাকে  । 

৪।  বাংলাদেশ সংশোধিত ভূমির রেজিস্ট্রি আইন ২০০৪ অনুযায়ী হেবা বিল এওয়াজ  দলিল রেজিস্ট্রি অবশ্যক  ,  কেননা রেজিস্ট্রিবিহীন হেবা বিল এওয়াজ  দলিলের আইনগত কোন ভিত্তি নাই । 

রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র  :

দাতা ও গৃহীতার উভয়ের জাতীয় পরিচয় পত্র ।

 দাতা ও গৃহীতার উভয়ের পাসপোর্ট সাইজের ছবি  ।

  এস এ   পর্চা ও বি আর এস পর্চার খতিয়ান প্রয়োজন হলে সিএস এবং আরএস পর্চার খতিয়ান ।

 সর্বশেষ বছরের খাজনা দাখিলার রশিদ ।

মুল দলিল ।

খরচ :  সাধারণ হেবা  চেয়ে বেশি খরচ হয় কেননা এই দলিলে বিক্রয় দলিলের মত রেজিস্ট্রি ফি প্রয়োজন হয়  ,  তারপরেও খরচ নির্ভর করে জমির মূল্য ও এলাকার উপর ভিত্তি করে । 

পরামর্শ :  হেবা বিল এওয়াজ দলিল সম্পত্তির মালিকানা বিষয় একটি আইনগত দলিল তাই ভবিষ্যতে মালিকানা নিয়ে কোন ধরনের সমস্যা না হয় ,সেজন্য  দলিল প্রস্তুত করার সময় একজন বিজ্ঞ আইনবিদ বা একজন অভিজ্ঞ দলিল লেখকের পরামর্শ নেওয়া একান্ত দরকার ।

Post a Comment

Previous Post Next Post