ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন

 বাংলাদেশের  মুসলমানদের সম্পত্তি বন্টন হয় মূলত মুসলিম ফারায়েজ ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী নিম্নে এই আইন অনুযায়ী ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম বর্ণনা করা হইল |

পুত্রহীন মায়ের সম্পত্তি  তার ওয়ারিশদের মধ্যে বন্টন : 

 ১।  নাম্বার ওয়ারেশ স্বামী  : স্বামী তার স্ত্রীর সম্পত্তিতে ১/৪  একাংশ পাইবে  । 

২।  নাম্বার ওয়ারেশ কন্যা   : যদি কন্যা একজন হয় তবে তিনি মোট সম্পত্তির অর্ধেক পাইবে  , আবার কন্যার সংখ্যা যদি একের অধিক হয় তাহলে মোট সম্পত্তির ২/৩ অংশ পাইবে এবং উক্ত সম্পত্তি সকল কন্যাগণ সমানভাবে ভাগ করে নিবে । 

 ৩ । নাম্বার ওয়ারেশ  মাতা :  মাতা মোট সম্পত্তির  ১/৬ একাংশ পাইবে । 

৪ ।   নাম্বার ওয়ারেশ পিতা :   পিতা মোট সম্পত্তির  ১/৬  একাংশ পাইবে আবার স্বামী  , কন্যা ও মাতার সম্পত্তি বুঝাইয়া দিয়া  ,কিছু সম্পত্তি অবশিষ্ট থাকবে উক্ত অবশিষ্ট সম্পত্তি শুধুমাত্র পিতা পাইবে । 

 ৫ ।  নাম্বার ওয়ারেশ ভাই ও বোন  : পিতা জীবিত থাকলে ভাই ও বোন বঞ্চিত হবে। পিতা জীবিত না থাকলে ভাই ও বোন অবশিষ্টভোগী হইবে , অবশিষ্ট সম্পত্তি ভাই ও বোন  ২: ১  অনুপাতে পাইবে

Post a Comment

Previous Post Next Post