হিন্দু আইনে বাবার সম্পত্তি বন্টন



হিন্দু আইনে বাবার সম্পত্তি বন্টন

বাংলাদেশে প্রচলিত বিশেষ করে দায়ভাগা মত অনুযায়ী বাবার সম্পত্তি বন্টন হয়ে থাকে নিচে পিতার সম্পত্তি  বন্টন  সম্পর্কে আলোচনা করা হইল |  প্রচলিত হিন্দু আইনে মুসলিম আইনের মত বা প্রচলিত আধুনিক আইনের মত মেয়েরা বা দূরবর্তী আত্মীয়রা  সম্পত্তি সরাসরি পায় না ।  এখানে সম্পত্তি পাওয়ার প্রধান নিয়ম হলো পিণ্ডদান ।  পিতার মৃত্যুর সময় যদি সম্পত্তি তার নিজের হয়ে থাকে তবে উত্তরাধিকারীরা নিচের ক্রম অনুসারে সম্পত্তি পেয়ে থাকবেন   । 

প্রথম শ্রেণীর উত্তরাধিকারী 

পুত্র  : পুত্র সন্তান থাকলে পুত্র সন্তান পিতার সম্পত্তির প্রধান উত্তরাধিকারী তবে পুত্র সন্তান যতজন থাকবে সকলে পিতার সম্পত্তি সমানভাবে ভাগ করে নিবে ,  আর একজন থাকলে পিতার সকল সম্পত্তি তিনি একাই পাবে । 

বিধবা স্ত্রী  : বিধবা স্ত্রী স্বামীর সম্পত্তিতে জীবনী স্বত্ব ভোগ করে ।  তবে পুত্র সন্তান থাকলে পুত্র সন্তানের সাথে  স্বামীর সম্পত্তিতে তিনিও পুত্র সন্তানদের সমান একটা অংশ পান |   

পুত্র সন্তান না থাকলে বিধবা স্ত্রী স্বামীর সকল সম্পত্তিতে  জীবনী স্বত্ব ভোগ করেন | পুত্র সন্তান  না থাকলে স্ত্রী মৃত্যুর পরে কন্যারা সম্পত্তি পাইবে  । 

 কন্যার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কঠোর ধারাবাহিক নিয়ম আছে | 

 সবার আগে অবিবাহিত কন্যা |  

অবিবাহিত কন্যা না থাকলে পুত্র সন্তান আছে এমন কন্যা   ,পুত্র সন্তান সম্ভাবনাময় কন্যা  | 

বন্দা বা কেবল  মেয়ে সন্তানের মা এমন কন্যারা পিতার সম্পত্তি পাইবে না | 

তবে উল্লেখ থাকে এই যে হিন্দু সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীরা  সম্পত্তিতে  জীবনী স্বত্ব ভোগ করে  নিরঙ্কুশ মালিক হয় না | 

কন্যার পুত্র সন্তান :  মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকলে এবং বিধবা স্ত্রী মৃত্যুবরণ করলে কন্যার সন্তানেরাই নানা সম্পত্তির নিরঙ্কুশ মালিক হয় | 



অন্যান্য ওয়ারিশগণ :  পিতা ,মাতা , পুত্র সন্তান .  বিধবা স্ত্রী ও কন্যার  পুত্র সন্তান না থাকলে 

 নিচে ক্রম বর্ণিত ওয়ারিশগণ সম্পত্তি পেয়ে থাকেন  ।

যথা :  

সহোদর ভাই সহোদর ভাই না থাকলে সৎ ভাই | 

 ভাইয়ের পুত্র ভাইপো  | 

ভাইয়ের পুত্রের পুত্র | 

 উপরের কেউ না থাকলে বোনের পুত্র বা ভাগ্নে  |

উপরে বর্ণিত ওয়ারিশগণ  জীবিত থাকলে নিচে বর্ণিত ওয়ারিশগণ সম্পত্তি পায় না । 

Post a Comment

Previous Post Next Post