বাংলাদেশে ঘরে বসে এখন নামজারি খতিয়ান চেক করা যায় । ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ই - নামজারি পোর্টাল ব্যবহার করে আপনি এখন সহজে এটি করতে পারেন ।
নিচে ধাপে ধাপে এ নিয়মটি আলোচনা করা হইল
প্রথম ধাপে ওয়েবসাইটে প্রবেশ :
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে সরাসরি ভূমি সেবা পোর্টাল land. gov. bd তে প্রবেশ করতে হবে ।
হোম পেজ থেকে নামজারি অপশনটি সিলেক্ট করতে হবে ।
দ্বিতীয় ধাপে নামজারি খতিয়ান অনুসন্ধান :
পেজে আবেদনের বর্তমান অবস্থান বা খতিয়ান অনুসন্ধান নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।
এরপরে আপনার সঠিক ঠিকানা নির্বাচন করুন
বিভাগ
জেলা
উপজেলা
মৌজা
তৃতীয় ধাপে অনুসন্ধান করুন :
আপনি কোন তথ্যের মাধ্যমে খতিয়ান কে খুঁজতে চান তা সিলেক্ট করুন ( খতিয়ান নাম্বার . দাগ নাম্বার জমির মালিকের নাম ) |
নির্ধারিত ঘরে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা জমির মালিকের নাম লিখুন |
নিচে একটি ক্যাপসা কোড ( গণিত বা সংখ্যা ) দেখতে পাবেন সেটি ঠিকভাবে পাশের ঘরে লিখুন |
অবশেষে সার্চ বাটনে ক্লিক করুন |
চতুর্থ ধাপে খতিয়ান দেখা :
সকল তথ্য ঠিকমতো দেওয়া হলে আপনি নিচে কাঙ্খিত নামজারি খতিয়ানের সংক্ষিপ্ত বিবরণ
যেমন : মালিকের নাম ,খতিয়ান নম্বর , দাগ নম্বর ,চলে আসবে |
বিস্তারিত দেখতে এবং নামজারি খতিয়ানের কপি পেতে view বাটনে ক্লিক করুন |
আপনি চাইলে প্রয়োজনমতো প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ করতে পারেন |
