মুসলিম ফারায়েজ আইন

 

মুসলিম   ফারায়েজ আইন

মুসলিম   ফারায়েজ হলো ইসলামী উত্তরাধিকারী আইন যার মাধ্যমে কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন হবে তা নির্ধারিত করে ।


 ফারায়েজ আইনের মূল নীতি : 

 প্রথমে দাফন খরচ পরিষদ করা | 

 দ্বিতীয় ঋণ পরিশোধ করা | 

 তৃতীয় বৈধ ওসিয়ত পূরণ করা  | 

উক্ত কাজগুলো সম্পন্ন করার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাহা উত্তর অধিকারীদের মধ্যে বন্টন করে দিতে হবে । 


সাধারণত উত্তর অধিকারীদের অংশ  : 

১ ।  নাম্বারে পিতা :  ১/ ৬ এর এক অংক  + অবশিষ্ট ভুগি। 

 ২ নম্বরে মাতা :  ১ / ৬  এর এক অংশ ।

 ৩ ।  নাম্বারে  স্ত্রী:  ১ / ৮ এর এক অংশ   নিঃসন্তানি হলে  ১ / ৪  এর  এক অংশ । 

 ৪ । নম্বরে  স্বামী  :  ১ / ৪  এর একাংশ নিঃসন্তানি হলে ১ / ২  এর এক অংশ । 

৫ ।  নাম্বারে কন্যা  : কন্যা যদি একজন হয় তাহলে মোট সম্পত্তির অর্ধেক  ঐ  কন্যা পাবে  , আবার কন্যা যদি একাধিক হয় তাহলে মোট সম্পত্তির ২ /  ৩  অংশ সকল কন্যাগণ সমানভাবে ভাগ করে নিবে ,  আবার পুত্র সন্তানের সাথে যদি কন্যা সন্তান থাকে তাহা হইলে অবশিষ্ট সম্পত্তিতে  ২: ১  অনুপাতে পাবে । 

৬ ।  নাম্বারে পুত্র :  পুত্র সম্পত্তিতে অবশিষ্ট ভোগী হইবে ,  পুত্র একজন হইলে সকল অবশিষ্ট সম্পত্তি একাই পাইবে ,  আবার পুত্র সন্তান একাধিক হইলে সকলে সমানভাবে অবশিষ্ট সম্পত্তি ভাগ করে নিবে ,  আবার পুত্র সন্তান ও কন্যা সন্তান উভয় থাকিলে ২ : ১  অনুপাতে ভাগ করে নিবে । 

 ৭  । নাম্বারে ভাই ও বোন :  পিতা ও পুত্র সন্তান থাকলে ভাই ও বোন বঞ্চিত হয়  , তবে পিতা ও পুত্র সন্তান না থাকলে ভাই ও বোন অবশিষ্ট ভোগী হয়। তবে  অবশিষ্ট সম্পত্তি ভাই ও বোন  ২ : ১ অনুপাতে  ভাগ করে নিবে । 

উদাহরণ স্বরূপ বলা যায় যে  ,  হাসিনা নামের এক মহিলা এক স্বামী , এক কন্যা  ,  এক     পুত্র   সন্তান  রাখিয়া মৃত্যুবরণ করেন ,  মৃত্যু কালে তাহার সম্পত্তির পরিমাণ   ১০০  শতক জমি  । 

তাহার ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টন : 

স্বামী  ১ / ৪ এর  একাংশে পায়  ২৫ শতক । 

স্বামীর সম্পত্তি নেওয়ার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকে তাহাতে পুত্র ও কন্যা ২ :  ১ অনুপাতে পাবে । 

এক পুত্র সন্তান পাবে ৫০ শতক। 

 এক কন্যা সন্তান পাবে  ২৫ শতক । 


Post a Comment

Previous Post Next Post