দানপত্র দলিল বাতিল করার নিয়ম




দানপত্র দলিল বাতিল করার নিয়ম

আইন অনুযায়ী একটি রেজিস্টিকৃত দানপত্র দলিল সম্পূর্ণ হওয়ার পরে এবং দানের সম্পত্তি দখল দিলে ঐ  দানপত্র দলিল বাতিল করা কঠিন ,  তবে কিছু সুনির্দিষ্ট কারণে এবং সঠিক নিয়মে দেওয়ানী আদালত বা সিভিল কোর্ট এর মাধ্যমে উক্ত দলিল বাতিল করা যায় । 

কোন কোন অবস্থায় দানপত্র দলিল বাতিল করা যায়  

  ১ । নম্বরে প্রতারণা বা বল প্রয়োগ করলে :  কোন ব্যক্তি যদি প্রতারণা করে বা জোর জবরদস্তি করে কারো কাছ থেকে দানপত্র দলিল নেয় । 

 ২ ।  নম্বরে দখল হস্তান্তর না হলে  : দানপত্র দলিলের অন্যতম শর্ত হচ্ছে দখল হস্তান্তর ,  তাই দানপত্র দলিল রেজিস্ট্রি হওয়ার পরেও যদি দাতা  গৃহীতাকে জমির দখল বুঝাইয়া না দেয় তবে দলিল  বাতিলের  আসল ভিত্তি থাকে ।

৩ । নম্বরে শর্তসাপেক্ষে  : যদি দানপত্র দলিলে কোন শর্তের কথা উল্লেখ থাকে যেমন ,  দাতা যতদিন জীবিত থাকবে গৃহিতা তাহার  ভরণ পোষণ এর ব্যয় বহন করিবে  , আর গৃহিতা যদি উক্ত  শর্ত পালনে ব্যর্থ হয় ।

৪ ।  নম্বরে দাতা নাবালক বা মানসিক রোগী হইলে :  গৃহীতা যার কাছ  হইতে দানপত্র দলিল নিবে তিনি যদি নাবালক বা মানসিক রোগী হয় । 

 দলিল বাতিলের আইনি প্রক্রিয়া :  সাব -রেজিস্ট্রি অফিস নিজ থেকে কোন রেজিস্ট্রিকৃত দলিল বাতিল করতে পারে না , এজন্য আপনাকে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। 


১ । নাম্বারে  দেওয়ানী  আদালতে / সিভিল কোর্ট এ মামলা দায়ের ; 

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (Specific Relief Act)-এর ৩৯ ধারা অনুযায়ী আপনাকে উপযুক্ত 

সিভিল কোর্ট এ 'দলিল বাতিলের মামলা' (Suit for Cancellation of Deed) দায়ের করতে হইবে।

  ২ ।  নাম্বারে মামলার সময়সীমা :  দলিল বাতিলের মামলা করার একটি সুনির্দিষ্ট সময় আছে তামাদি আইন অনুযায়ী দলিলটিতে ত্রুটি হয়েছে তা জানার পর থেকে বা দলিলটি সম্পর্কে অবগত হওয়ার পর থেকে তিন বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে । 

 ৩ । নম্বরে আদালতের ডিগ্রী  আদালতে যদি প্রমাণ করা যায় যে  , দলিলটি আইনসম্মত ছিল না  , তবে আদালত দলিলটি বাতিল করার পক্ষে ডিগ্রী দিবে  , আদালতের ডিগ্রির এক কপি রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে যাতে তারা সরকারি বালাম বইতে দলিল বাতিল হিসেবে লিপিবদ্ধ করতে পারে । 

পরামর্শ :  কোন ধরনের দানপত্র দলিল বাতিল করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে দেওয়ানি আদালতে মামলা করতে হবে । 








Post a Comment

Previous Post Next Post