ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান এস এ


ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান এস এ



 আপনি এস  এ  (SA -State Acquisition ) খতিয়ান অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের সেবার মাধ্যমে যে কোন সময় আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনুসন্ধান করতে পারেন । 

নিচে ধাপে ধাপে এস এ  খতিয়ান অনুসন্ধানের তথ্য আলোচনা করা হলো : 


১ । নম্বরে  এসএ খতিয়ান অনুসন্ধানের অফিসিয়াল ওয়েবসাইট:

অনলাইন ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা (খতিয়ান অনুসন্ধান)  এরমধ্যে প্রবেশ করুন । 


২ ।  নম্বরে এলাকাভিত্তিক জমির সঠিক তথ্য নির্বাচন করুন : 

নিচে আসা তথ্যগুলি ঠিকমত পূরণ করতে হবে

বিভাগের নাম ।

 জেলার নাম  । 

উপজেলার নাম  । 

মৌজার নাম ও নাম্বার ।

খতিয়ানের ঘরে অবশ্যই এস  এ  খতিয়ান লিখতে হবে

৩ ।   নম্বরে খতিয়ান অনুসন্ধানের জন্য  উপরোক্ত তথ্যগুলো ঠিকমতো দেওয়ার পরে খতিয়ান অনুসন্ধানের জন্য আরো কিছু তথ্য দিতে হবে । 

 যেমন , খতিয়ান নাম্বার । 

 দাগ  নাম্বার ।

  মালিকের নাম  । 

এগুলোর মধ্যে যেকোনো একটির সঠিক তথ্য দিতে হবে । 

এরপরে  "অনুসন্ধান "বাটনে ফলাফলের জন্য ক্লিক করুন ।

৪ ।  নম্বরে অনলাইন কপি পেতে  : খতিয়ান সংক্রান্ত সকল তথ্য চলে আসলে তার উপরে ডাবল ক্লিক করে আপনি ১২০ টাকা সরকারি ফি বিকাশ  ,নগদ , রকেটের মাধ্যমে পরিশোধ করে তাৎক্ষণিকভাবে কিউআর কোড সম্বলিত খতিয়ানের অনলাইন ভিত্তিক কপি ডাউনলোড করতে পারেন । 

 

Post a Comment

Previous Post Next Post