বাংলাদেশে একটি বৈধ উইল করার জন্য সুনির্দিষ্ট কিছু আইন এবং নিয়ম-কানুন ও শর্ত মানতে হয় | সাধারণত ১৮৭২ সালের সাক্ষ্য আইন ও ১৯২৫ সালের উত্তরাধিকারী আইন অনুযায়ী উইল এর নিয়ম পরিচালিত হয় |
নিম্নে উইল করার প্রধান বা মূল নিয়ম আলোচনা করা হইল |
১ । নম্বরে কারা উইল করতে পারবে তাদের যোগ্যতা : উইল কারী কে অবশ্যই সাবালক হতে হবে । উইলকারীকে অবশ্যই ভালো মন্দ বোঝার মত মানসিক সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে ।
২ । নম্বরে উইলের প্রধান শর্ত :
উইল অবশ্যই লিখিত হতে হবে মুসলিম আইনে কিছু ক্ষেত্রে মৌখিক উইল গ্রহণযোগ্য হলেও ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে লিখিত উইল হওয়া উত্তম ।
উইল দলিলে উইল কারীর অবশ্যই স্বাক্ষর ও টিপ থাকতে হবে ।
উইল দলিলে কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে এবং তারা উইলকারীর সামনে উইল দলিলে স্বাক্ষর করবেন ।
৩ । উইলের বিষয়বস্তুর সীমাবদ্ধতা ধর্ম ভেদ ভিন্ন হতে পারে :
মুসলিম আইনে : একজন মুসলিম তার মোট সম্পত্তির ১ / ৩ অংশ যেকোনো ব্যক্তির নামে উইল করে দিতে পারে আর বাকি ২ / ৩ অংশ তার উত্তরাধিকারীদের জন্য রাখতে হবে । তবে যদি ১ /৩ অংশের বেশি উইল করে যায় তবে তার উত্তরাধিকারীদের সম্মতি প্রয়োজন ।
হিন্দু ধর্মীয় ও অন্যান্য আইন : একজন হিন্দু ব্যক্তি তার নিজের মালিকানাধীন সমস্ত সম্পত্তি যেকোনো ব্যক্তির নামে উইল করতে পারে , এতে অংশীদারদের সম্মতি প্রয়োজন হয় না।
৪ । নম্বরে উইল দলিল রেজিস্ট্রেশন
: আইন অনুযায়ী উইল দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয় , তবে রেজিস্ট্রেশন করা নিরাপদ ।
উইল রেজিস্ট্রেশন করা থাকলে পরবর্তীতে এটি নিয়ে জালিয়াতি ও জবরদস্তির অভিযোগ তোলা যায় না ।
নিজ উপজেলার সাব - রেজিস্ট্রি অফিসে একজন দলিল লেখক এর মাধ্যমে রেজিস্ট্রি ফি দিয়ে উইল দলিল রেজিস্ট্রি করা যায় ।
এই উইলদলিল উইলকারী জীবিত থাকা অবস্থায় পরিবর্তন , সংশোধন বা বাতিল করতে পারে ।
