দানপত্র দলিল করার নিয়ম | যাদের নামে নামমাত্র খরজে দানপত্র দলিল করা যায়

 







দানপত্র দলিল করার নিয়ম | যাদের নামে নামমাত্র খরজে দানপত্র দলিল করা যায়

বাংলাদেশের সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে দানপত্র দলিল করার সুনির্দিষ্ট কিছু নিয়ম-কানুন আছে |  নিম্নে দানপত্র দলিল করার নিয়ম-কানুন ও শর্তাবলী বর্ণনা করা হইল

দানপত্র দলিলের শর্ত : 

যেকোনো দান আইনগতভাবে বৈধ হতে হলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে  | 

  ১ । নাম্বারে ঘোষণা :  দাতাকে সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে বিনে প্ররোচনায় সম্পত্তির দানের জন্য ঘোষণা করতে হবে । 

২ । নম্বরে দান  গ্রহণ :  দাতা দান করলে উক্ত দান গৃহিতা গ্রহণ করবে তবে গৃহীত নাবাল্যক হলে তার পক্ষে অন্য কাউকে দান গ্রহণ করতে হবে । 

৩ ।  নম্বরে দখল হস্তান্তর  : দাতাকে গৃহীতার নামে দলিল হস্তান্তরের সাথে সাথে সম্পত্তির বাস্তব দখলও গৃহীতার কাছে বুঝাইয়া দিতে হবে । 

যাদের নামে নামমাত্র খরজে দানপত্র দলিল করা যায় :  বাংলাদেশ মুসলিম আইন এবং বাংলাদেশ ভূমি রেজিস্ট্রেশন সংশোধন আইন ২০০৪ অনুযায়ী  সুনির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র কে দান  করলে রেজিস্ট্রেশন হিসেবে মাত্র একশ টাকা জমা দিতে হয় , এর সাথে  আনুসাঙ্গিক কিছু ফি ও স্টাম্প ক্রয়ের খরচ করতে হয় ,  এই নিকট আত্মীয় গণ হলো । 

১ ।  স্বামী স্ত্রী । 

২ ।  পিতা  ও  মাতা  । 

 ৩ । পুত্র এবং কন্যা । 

৪ ।  দাদা ও দাদী  । 

৫ । নাতি ও  নাতনি  । 

৬ । আপন ভাই ও বোন । 


গুরুত্বপূর্ণ তথ্য  : উপরোক্ত নিকট আত্মীয় স্বজনের বাইরে অন্য কাউকে সম্পত্তি দান করতে চাইলে সেটি সাধারণ দানপত্র হিসেবে বিবেচিত হইবে ,  এবং জমির বাজার মূল্য হিসাব করে সাব কবলা  দলিলের মতো করে রেজিস্ট্রি  ফি বহন করতে হবে । 

প্রয়োজনীয় কাগজপত্র  :

১ ।  সম্পত্তির মূল দলিল  । 

২ । দাতা ও গৃহীতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি । 

৩ ।  হালনাগাদ নামজারি এর কপি  । 

৪ । সম্পত্তির এস এ পর্চা ,  বি আর এস পর্চা  , সিটি জরি এর পর্চা ,  বা যেটি সর্বশেষ এবং প্রয়োজন উক্ত খতিয়ানের কপি  । 

 ৫ । সর্বশেষ বছরের খাজনা রশিদ  । 

রেজিস্ট্রেশন :  বাংলাদেশ সংশোধিত ভূমি রেজিস্ট্রি আইন ২০০৪ অনুসারে দানপত্র জমির রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কেননা রেজিস্ট্রিবিহীন দানপত্র দলিলের কোন আইনগত ভিত্তি নাই

গুরুত্বপূর্ণ পরামর্শ :  দানপত্র দলিল করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ দলিল লেখক বা বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া একান্ত দরকার । 

Post a Comment

Previous Post Next Post