অগ্রক্রয় কি

 অগ্রক্রায় অধিকার (pre- emption )  :  কোন  স্থাবর সম্পত্তি বিক্রয়ের পর ঐ মূল্য প্রদান করে অপর ব্যক্তি ক্রেতার  স্থলাভিষিক্ত  হবার অধিকার কে  অগ্রক্রায় অধিকার বা হক সুফা  বলে | 

  প্রখ্যাত গোবিন্দ দয়াল বনাম এনায়েতুল্লাহ । { ( ১৮৮৫  ) ৭  এলাহাবাদ ৭৭৩ } মামলায় এলাহাবাদ হাইকোর্ট মন্তব্য করে যে ,  প্রত্যেক মালিকের শান্তিপূর্ণভাবে তার স্থাবর সম্পত্তি  ভোগ  করার  যে  অধিকার রয়েছে  , তার ফলে তার নিজের নয় এরূপ অন্য কোন স্থাবর সম্পত্তি বিক্রি হলে সে সম্পত্তির মালিকানা স্বত্ব  অর্জনের জন্য যে শর্তে বিক্রি হয়েছে তা পূরণ করে তদস্থলে ক্রেতার  স্থলাভিষিক্ত  হবার অধিকার কে  অগ্রক্রায় অধিকার বলে । 

  ইহা একটি অধিকার যার বলে একটি স্থাবর সম্পত্তির মালিক অপর একটি  স্থাবর  সম্পত্তি যা অপার কারো নিকট বিক্রি করা হয়েছে তা ক্রয়ের  মাধ্যমে অর্জন করতে পারে । 

এই অধিকার অর্জনের জন্য তিনটি শর্ত পূরণ করা প্রয়োজন যেমন  : 

১ । এই অধিকারের দাবিদারকে কোন স্থাবর সম্পত্তির মালিক হতে হবে ।

 ২ ।  দাবীদারের নয় এমন কোন  সম্পত্তি বিক্রি হতে হবে ।  

 ৩ ।  দাবিদার এর সাথে  ঐ সম্পত্তির কোন সম্পর্ক থাকতে হবে । 

বাংলাদেশে ১৯৫০ সালের এস্টেট একুইজি শন এন্ড টেনান্সি অ্যাক্টের ৯৬ ধারায় অংশীদার ও সংলগ্ন জমির মালিকদের এবং ১৯৪৯ সালের নন এগ্রিকালচারাল  টেনান্সি অ্যাক্টের  ২৪ ধারায় অংশীদারের অধিকার সংরক্ষিত হয়েছে । 

এই উপমহাদেশের মুসলিম আইনের এই বিধানটি প্রবর্তিত হয় মুসলিম রাজত্বকালে ,  এই আইন প্রয়োগের ক্ষেত্রে জাতি বা ধর্মের কোন পার্থক্য করা হতো না  , তাই হিন্দু ও মুসলমান সকলের উপরই এই নীতি প্রয়োগ করা হতো ,  পরবর্তীকালে প্রণীত আইনের মাধ্যমে সকলের উপরই  আইনের বিধান হিসেবে প্রয়োগ হতে থাকে ।  

Post a Comment

Previous Post Next Post