স্ত্রীধনের উপর কতটুকু অধিকার আছে

  স্ত্রীধন  হিন্দু সমাজের এক অভিনব ব্যবস্থা ,  মহিলাদের সম্পত্তিতে দুই রকমের  স্বত্ব দেখা যায় একটি হচ্ছে সীমিত স্বত্ব ,  যেমন আজীবন ভোগ করার অধিকার ,  অপরটি হচ্ছে নিরঙ্কুশ স্বত্ব যেমন ,  বিক্রি দান বা ইচ্ছামত হস্তান্তর করার অধিকার  , প্রথমটি হচ্ছে নারী সম্পত্তি এবংঅপরটি হচ্ছে স্ত্রীধন অতি প্রাচীন কাল থেকেই হিন্দু সমাজে স্ত্রীধনের অস্তিত্ব দেখা যায় ।  

 বিভিন্ন আর্য ঋষিগণ এর সংজ্ঞা দিয়েছেন এবং বিভিন্ন ভাষ্যকার এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মনু ও  কাতায়নের মতে বিয়ে অনুষ্ঠানে সময় স্নেহ ও ভালোবাসার নির্দেশনা স্বরূপ বাবা ও মা যা দান করেন তাই ঐ  মেয়ের  স্ত্রীধন । 

অতএব দেখা যায় যে ,

১ । কুমারী অবস্থায় উত্তর অধিকার সূত্র ব্যতীত অন্যভাবে প্রাপ্ত সম্পত্তি  স্ত্রীধন।

 ২ ।  বৈধব্য অবস্থায় উত্তর অধিকার সূত্র  ব্যতীত অন্যভাবে অর্জিত সম্পত্তি  স্ত্রীধন ।

  ৩ । বিবাহিত অবস্থায় উত্তর অধিকার সূত্র ব্যতীত অন্যভাবে অর্জিত সম্পত্তি তার স্ত্রীধন তবে দায়ভাগা  মতে বিবাহিত অবস্থায় আত্মীয়র ব্যক্তির নিকট হতে দান সূত্রে কোন কিছু পেলে স্বামীর নিকট হতে দান সূত্রে স্থাবর সম্পত্তি পেলে অথবা শিল্পকলার মাধ্যমে কোন সম্পত্তি অর্জিত হলে ঐ সকল সম্পত্তি স্বামীর জীবিত কাল পর্যন্ত সীমিত অর্থে  স্ত্রীধন হিসেবে গণ্য হবে ,  স্বামীর মৃত্যুর পর  ঐ  সম্পত্তির পূর্ণ স্ত্রী ধন রূপে গণ্য হবে । 

 ৪ । কোন মহিলার  ভরণ - পোষনের  জন্য মাসোহারা বাবদ কোন অর্থ বা সম্পত্তি দেয়া হলে তা স্ত্রীধন । 

 ৫ । স্ত্রীধন দ্বারা অর্জিত সম্পত্তি ও স্ত্রীধন । 

 ৬ । জবরদখল দ্বারা কোন মহিলা সম্পত্তি অর্জন করলে তা  স্ত্রী ধন | 

স্ত্রী ধনের উপর নারীর অধিকার  :

 একজন হিন্দু নারী তার স্ত্রী ধনের উপর নিম্নরূপ অধিকার ভোগ করে :

 কুমারী অবস্থায়  : কুমারী অবস্থায় একজন হিন্দু নারী তার স্ত্রী ধন নিজ  ইচ্ছামত ব্যবহার বা হস্তান্তর করতে পারে  , কিন্তু সে নাবালিকা হলে বৈধ অভিভাবক ছাড়া একা  ঐ সম্পত্তি হস্তান্তর করতে পারে না । 

 বিবাহিত  অবস্থায় ও স্বামীর জীবদ্দশায় :  স্বামী ব্যতিত অন্যান্য আত্মীয় স্বজনদের নিকট হতে প্রাপ্ত সম্পত্তি সে ইচ্ছামত হস্তান্তর করতে পারে ,  কিন্তু স্বামীর দেয়া সম্পত্তি ইচ্ছামত হস্তান্তর করতে পারে না ,  নিজস্ব রোজগার দ্বারা অর্জিত সম্পত্তি কিংবা অন্যভাবে অর্জিত সম্পত্তি স্বামীর অনুমতি ছাড়া বিক্রি করতে পারে না ,  স্বামীর মৃত্যুর পর সে এগুলি বিক্রি করতে পারে । 

বিধবা অবস্থায় :  একজন বিধবা নারী তার অর্জিত সকল স্ত্রী ধন বিক্রি করতে পারে , কিন্তু স্বামী প্রদত্ত কোন স্থাবর সম্পত্তি সে হস্তান্তর করতে পারেনা । 

Post a Comment

Previous Post Next Post