বাংলাদেশে বাবার সম্পত্তি বন্টন হয় মূলত বাবার পরিবারের ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে বাবা যদি ইসলাম ধর্মের অনুসারী হয় তাহলে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী বাবার সম্পত্তি বন্টন করে দিতে হবে । তবে বাবার দাফনের খরচ , বাবার ঋণ পরিশোধ , বাবা যদি কোন অসিয়ত করে থাকে তা পূরণ করে , যে সম্পদ থাকবে তাহা বাবার ওয়ারিশদের মধ্যে বন্টন করে দিতে হবে ।
ওয়ারিশদের বর্ণনা :
স্ত্রী :
স্বামীর সম্পত্তিতে ১ / ৮ এর একাংশ পাইবে , তবে নিঃসন্তানি দাম্পত্তি হইলে ১ / ৪ এর একাংশ পাইবে ।
পিতা :
পিতা পুত্রের সম্পত্তিতে ১ / ৬ এর এক অংশ পায় + অবশিষ্টভোগী ।
মাতা :
মাতা পুত্রের সম্পত্তিতে ১ / ৬ এর এক অংশ পায় ।
কন্যা :
একজন কন্যা হইলে পিতার মোট সম্পত্তির অর্ধেক একাই পাইবে , আবার একাধিক কন্যা হইলে পিতার মোট সম্পত্তির ২ / ৩ অংশ পাইবে , তবে উক্ত সম্পত্তি সকল কন্যাগণ সমানভাবে ভাগ করে নিবে , কন্যা ও পুত্র একত্রে পিতার সম্পত্তিতে অবশিষ্টভোগী হইলে ২:১ অনুপাতে সম্পত্তি ভাগ করে নিবে ।
পুত্র :
পুত্র সব সময়ই পিতার সম্পত্তিতে অবশিষ্টভোগী হয় , এক পুত্র থাকিলেও সকল অবশিষ্ট সম্পত্তি একাই পাইবে , আবার একাধিক পুত্র হইলে অবশিষ্ট সম্পত্তি সকল পুত্র গনে সমানভাবে ভাগ করে লইবে। আবার কন্যাও পুত্র পিতার সম্পত্তিতে একত্রে অবশিষ্টভোগী হইলে ২ : ১ অনুপাতে সম্পত্তি ভাগ করে নিবে ।
দলিলের মাধ্যমে বন্টন :
পিতা তাহার জীবদ্দশায় তাহার সম্পত্তি রেজিস্ট্রিকৃত উইল দলিল এর মাধ্যমে বা রেজিস্ট্রিকৃত দানপত্র দলিলের মাধ্যমে তাহার ওয়ারিশদের মাঝে সম্পত্তি বন্টন করে দিতে পারে ।
বাস্তবে বন্টন প্রক্রিয়া :
প্রথমে ওয়ারিশগণের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়র কাছ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে ।
ওয়ারিশ সনদ বর্ণিত ওয়ারিশদের মাঝে মুসলিম আধিকারি আইন অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাইবে তাহা হিসাব করতে হবে , এবং সরজমিনে একজন সার্ভেয়ার দিয়ে জমি মাপিয়ে কে কোন খতিয়ানের কোন দাগ হইতে সম্পত্তি নিবে তাহা নির্ধারণ করতে হবে ।
ভবিষ্যতে ক্রয়-বিক্রয় ও অন্যান্য ঝামেলা মুক্ত থাকার জন্য সকল ওয়ারিশদের সম্মতিতে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টন নামা দলিল পূর্বভাগ অনুযায়ী করতে হবে , এবং উক্ত দলিলে সকল ওয়ারিশদের সম্মতি থাকতে হবে ।
