মায়ের সম্পত্তি ভাগের নিয়ম ২০২৩

 

মায়ের সম্পত্তি ভাগের নিয়ম ২০২৩


বাংলাদেশে মায়ের সম্পত্তি বন্টন এর নিয়ম নির্ভর করে মায়ের পরিবারের ধর্মীয় বিশ্বাস এর উপর অর্থাৎ মায়ের পরিবার যে ধর্মের অনুসারী ঐ  ধর্মমতে  মায়ের সম্পত্তি বন্টন করা হয়ে থাকে । 

 ১ । নাম্বারে ইসলাম ধর্ম মতে মায়ের সম্পত্তি বন্টন । 

মায়ের সম্পত্তি থেকে  বাধ্যতামূলক করণীয় তিনটি কাজ  :

 দাফন কাফন এর খরচ ।

 মা যদি জীবিত থাকা  অবস্থায় কোন ঋণ থাকে তা পরিশোধ করতে হবে। 

 মা যদি  জীবিত থাকা অবস্থায় কোনো  ওসিয়ত করে তা পূরণ করতে হবে । 

উক্ত কাজগুলো করার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাহা মায়ের ওয়ারিশ  গণের মধ্যে বন্টন করে দিতে হবে । 

ওয়ারিশ  গনের  বর্ণনা  |

স্বামী  :

 স্বামী স্ত্রীর সম্পত্তিতে ১ / ৪ একাংশ পায় তবে নিঃসন্তানি হলে ১ / ২ একাংশ পায় । 

 পিতা ও মাতা  : 

মাতা কন্যা সম্পত্তিতে ১ / ৬ অংশ পায়। পিতা কন্যা সম্পত্তিতে ১ / ৬  অংশ পায় , তবে  কন্যার পুত্র সন্তান না থাকলে পিতা কন্যা সম্পত্তিতে অবশিষ্টভোগী হইবে । 

কন্যা সন্তান :

 যদি এক কন্যা সন্তান হয় তাহলে মোট সম্পত্তি অর্ধেক পাইবে  , আবার একের অধিক কন্যা সন্তান হইলে মোট সম্পত্তির ২ / ৩ অংশ পাইবে এবং সকল কন্যাগণ তাহা সমানভাবে ভাগ করে লইবে । 

পুত্র সন্তান : 

পুত্র সন্তান সবসময়ই সম্পত্তির অবশিষ্টভোগী হয় এক  পুত্র থাকলে অবশিষ্ট সম্পত্তি একাই পাইবে ,  আবার একাধিক পুত্র থাকলে অবশিষ্ট সম্পত্তি সকল ভাই গনে  সমানভাবে ভাগ করে নিবে ,  আবার পুত্র কন্যা একত্রে অংশীদার হইলে অবশিষ্ট সম্পত্তিতে ২ : ১   অনুপাতে ভাগ করে নিবে ।

ভাই ও বোন  : 

পুত্র সন্তান ও পিতা থাকলে ভাই ও বোন বঞ্চিত হয়। তবে এরা না থাকলে ভাই ও বোন অবশিষ্ট ভুগি হয় । 

 ২ । নাম্বারে হিন্দু আইনে মায়ের সম্পত্তি বন্টন : 

হিন্দু ধর্মতে মায়ের সম্পত্তি দুই ধরনের হয়ে থাকে প্রথমত স্ত্রীধন ,  দ্বিতীয়ত জীবন স্বত্ব ,  হিন্দু ধর্ম মতে নারীদের সম্পত্তি বন্টনের নিয়ম পুরুষদের মত নয় , নারীর সম্পত্তি বন্টনের নিয়ম অনেকটা ভিন্নতর হয়ে থাকে । 

প্রথমত স্ত্রীধন

 একজন নারী তার বিবাহের সময় পিতা-মাতা বা আত্মীয়-স্বজনের নিকট হইতে যে সকল উপ- হার সামগ্রী পায় অথবা একজন নারী চাকরি ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে যে সম্পত্তি অর্জন করে তাহাই স্ত্রীধন  । আর এই স্ত্রীধন  এর  উপর নারীর নিরঙ্কুশ মালিকানা থাকে । 

 স্ত্রীধন বন্টন : প্রথমে কুমারী কন্যা ,  কুমারী কন্যা না থাকিলে পুত্র আছে এমন কন্যা ও পুত্র সম্ভাবনাময় কন্যা  , তবে পুত্রহীন কন্যা ও  বন্ধ্যা কন্যা সম্পত্তি পায় না। কন্যা সন্তান না থাকলে পুত্র সন্তান মায়ের স্ত্রী ধন পাইবে । 

দ্বিতীয়ত জীবন স্বত্ব :  জীবন স্বত্ব হচ্ছে এমন এক ধরনের সম্পত্তি যাহা নারী তার স্বামী  হইতে প্রাপ্ত হয়  ,এই সম্পত্তির উপরে নারীর নিরঙ্কুশ মালিকানা থাকে না ,  শুধুমাত্র যতদিন বেঁচে থাকে ততদিন ভোগ দখল করে দিতে পারে ,  তাই নারী মৃত্যুর পরে সম্পত্তি তাহার স্বামীর  নিজ গোত্রে ফিরে যায় । 

 ৩ ।নাম্বারে  ভূমি আইন অনুযায়ী :  ২০২৩ সালে নতুন ভূমি আইন অনুযায়ী মায়ের সম্পত্তি ভাগ বন্টনের পরে প্রত্যেকে নিজ অংশ দ্রুত সময়ের মধ্যে নিজ নামে নাম পত্তন করিয়ে  নিবে এবং দলিল বুনিয়াদে মালিকানা নিশ্চিত করতে হবে  , অন্যথা জমি বেচাকেনার  সময় বা ভোগ দখলের ক্ষেত্রে আইন গত  সমস্যা দেখা দিতে পারে  । 

Post a Comment

Previous Post Next Post