বাংলাদেশ ওয়ারিশ বা পূর্ব পুরুষ হইতে প্রাপ্ত সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আইনি নিয়ম-কানুন মানতে হয় , যেহেতু এই সম্পত্তিতে একাধিক সহ অংশীদারদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে থাকে তাই সম্পত্তি বিক্রয়ের আগে কিছু কাজ করা অবশ্যক ।
নিচে ওয়ারিশ সম্পত্তি বিক্রয়ের প্রধান নিয়ম ধাপে ধাপে আলোচনা করা হইল
১ । নাম্বারে ওয়ারেশ কায়েম সনদপত্র :
সম্পত্তির মূল মালিক এর মৃত্যু আনতে তাহার সম্পত্তিতে কারা কারা ওয়ারেশ সূত্রে সম্পত্তির মালিক হবে তা প্রমাণের জন্য ওয়ারেশ কায়েম সনদপত্র প্রয়োজন । এটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র এর কাছ থেকে সংগ্রহ করতে হবে ।
২ । নাম্বারে উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তিতে ওয়ারেশদের অংশ নির্ধারণ :
উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তিতে কে কতটুকু অংশ পাবে তা নির্ধারণ করতে হবে , বাংলাদেশে হিন্দুদের প্রচলিত দায় ভাগা উত্তরাধিকারী আইন অনুযায়ী হিন্দু সম্পত্তি ভাগ করতে হবে । আবার বাংলাদেশ প্রচলিত মুসলিম ফারায়েজ ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মুসলমানদের সম্পত্তি ভাগ করতে হবে । উপরোক্ত উত্তরাধিকারী আইন অনুযায়ী ধর্ম ভেদে সম্পত্তিতে প্রত্যেকের অংশ নির্ধারণ করতে হবে । এই অংশ নির্ধারণ করে সম্পত্তির বন্টন নামা দলিল করতে হয় বা বাটোয়ারা মামলা করতে হয়।
৩ । নম্বরে নাম জারি করতে হবে :
কোন ব্যক্তি মৃত্যুর পরে তার নামে থাকা সম্পত্তি ওয়ারিশদের নামে সরকারি রেকর্ডে নিয়ে আসতে হবে তাকে নামজারি বলে । এসিল্যান্ড অফিসে আবেদন করে ওয়ারিশদের নামে আলাদা খতিয়ান করতে হবে । নাম জারি ছাড়া কোন সম্পত্তি বৈধভাবে রেজিস্ট্রেশন হয় না ।
৪ । নাম্বারে আপোষ বন্টন দলিল :
আপোষ বন্টন দলিল হচ্ছে এমন একটি দলিল যেখানে প্রত্যেক ওয়ারিস কতটুকু সম্পত্তি পাবে তা উত্তরাধিকারী আইন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে, এবং ওয়ারিশদের মধ্যে কে কোন দাগ বা কোন খতিয়ান হইতে কত টুকু সম্পত্তি নিবে তা এই আপোষ বন্টন দলিলে স্পষ্ট ভাবে উল্লেখ থাকে , সুতরাং কোন ওয়ারিশ ভবিষ্যতে সম্পত্তি বিক্রি করতে গেলে কোন ধরনের ঝামেলা হয় না ।
৫ । নম্বরে সহ অংশীদারদের অগ্র অধিকার :
:কোন ওয়ারিশ তাহার সম্পত্তি বিক্রি করতে গেলে আগে তাহার সহ অংশীদারকে সম্পত্তি কেনার জন্য প্রস্তাব করতে হবে । তবে সহ অংশীদার যদি সম্পত্তি নির্ধারিত বাজার মূল্য দিয়ে ক্রয় করতে অক্ষম হয় তাহলে অন্যত্র সম্পত্তি বিক্রি করা যাইবে । আবার কোন অংশীদার যদি তাহার সহ অংশীদারকে না জানিয়ে সম্পত্তি অন্যত্র বিক্রি করে ,তাহলে সহ অংশীদার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে অগ্রক্রয়ের মামলা করে সম্পত্তি নিজের নামে নেওয়ার আবেদন করতে পারে ।
৬ । নাম্বারে কোন ওয়ারিশের নিজের অংশের সম্পত্তি বিক্রয় :
কোন ওয়ারিশ উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তিতে নিজ নামে নাম পত্তন করে অন্য সহ অংশীদারদের কাছে সম্পত্তি বিক্রয় করতে পারে । আবার সহ অংশীদার গণ সম্পত্তি ক্রয় করতে অক্ষম হইলে ঐ ওয়ারিশ ব্যক্তি অন্যত্র সম্পত্তি বিক্রি করতে পারে , তবে তিনি নাম পত্তন অনুযায়ী যে দাগে যতটুকু সম্পত্তির অংশ পাইয়াছেন তাহাই বিক্রি করিতে পারেন । তার প্রাপ্ত অংশ থেকে বেশি সম্পত্তি বিক্রি করিলে তাহা আইন অনুযায়ী অগ্রহণযোগ্য হইবে ।
