কোন পুত্র সন্তান না থাকিলে মায়ের সম্পত্তি বন্টন হয় মূলত মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী ও পবিত্র কুরআনে বর্ণিত নির্দিষ্ট অংশীদারদের অংশ নিয়ে যে সম্পত্তি অবশিষ্ট থাকে তাহা অগ্রধিকার ভিত্তিতে অবশিষ্ট ভুগি গণ পাইবে |
আজকের লেখা ছেলে সন্তান বিহীন মুসলিম মায়ের সম্পত্তি বন্টন নিয়ে , নিচে এ সম্পর্কে আলোচনা করা হইল |
১ । শুধু একমাত্র কন্যা থাকলে এবং মৃত : মায়ের পিতা জীবিত থাকলে ।
স্বামী :
মোট সম্পত্তির ১ / ৪ এর এক অংশ স্বামী পাইবে ।
একমাত্র কন্যা সন্তান :
মোট সম্পত্তির অর্ধেক এক কন্যা সন্তান পাইবে ।
মাতা :
মোট সম্পত্তির ১ /৬ এর একাংশ পাইবে ।
পিতা :
মোট সম্পত্তির ১ / ৬ এক অংশ পাইবে পিতা + অবশিষ্ট ভুগি
অবশিষ্ট সম্পত্তি :
পিতা জীবিত থাকলে সকল ওয়ারিশদের নির্দিষ্ট অংশ দেওয়ার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাহা শুধু পিতা একাই পাইবে ।
২ । একাধিক কন্যা ও পিতা জীবিত না থাকলে
স্বামী :
মোট সম্পত্তির ১ / ৪ এর এক অংশ স্বামী পাইবে ।
একাধিক কন্যা সন্তান থাকলে :
মোট সম্পত্তির ২ / ৩ এর এক অংশ সকল কন্যা গন পাইবে এবং তাহা সকল কন্যা গন সমানভাবে ভাগ করে লইবে বে ।
মাতা :
মোট সম্পত্তির ১ /৬ এর একাংশ পাইবে ।
অবশিষ্ট সম্পত্তি :
পিতা জীবিত না থাকলে অবশিষ্ট সম্পত্তি ভাই ও বোন পাইবে যথাক্রমে ২ : ১ অনুপাতে ভাগ করে নিবে আবার ভাই ও বোন জীবিত না থাকলে তাদের সন্তানেরা যেমন , ভাইপো বা ভাগ্নে অবশিষ্ট সম্পত্তি পাইবে ।
৩ । কন্যা সন্তানকে সকল সম্পত্তি দেওয়ার আইনগত নিয়ম :
যদি কোন ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান থাকে আর তিনি যদি চিন্তা করে যে , তার সকল সম্পত্তি তাহার কন্যা সন্তানদের নামে লিখে দিবে তবে তাহাকে রেজিস্টিকৃত হেবা দলিল কন্যাদের নামে করে দিতে হবে অথবা রেজিস্টিকৃত দানপত্র দলিল কন্যাদের নামে করে দিতে হবে । উক্ত হেবা দলিল ও দানপত্র দলিল এর মাধ্যমে কন্যা গন সম্পত্তির মালিক হলেও মা জীবিত থাকা অবস্থায় মায়ের অনুমতি ছাড়া কন্যাগণ উক্ত সম্পত্তি হস্তান্তর করিতে পারিবে না । তবে মা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি হস্তান্তর করিতে চাইলে মা ও কন্যা উভয়ের সম্মতিতে সম্পত্তি হস্তান্তর করিতে পারিবেন । তবে মায়ের মৃত্যুর পরে কন্যাগণ নিজেরা একাই উক্ত সম্পত্তি হস্তান্তর করিতে পারিবেন ।
বন্টনের বাস্তব অভিজ্ঞতা :
আমি বাগেরহাট সদর উপজেলার হারিখালি গ্রামে বাসিন্দা আব্দুর রউফ এর স্ত্রী মৃত্যু জাহানারা বেগমের সম্পত্তি ভাগ করতে গিয়ে দেখি তিনি মৃত্যু আনতে ১২০ শতক সম্পত্তি রেখে মারা যান । তাহার ওয়ারিশ থাকে স্বামী এক, কন্যা, মাতা দুই ভাই, উক্ত সম্পত্তি হইতে কে কতটুকু জমি পাইবে ?
স্বামী পাইবে ৩০ শতক ।
এক কন্যা পাইবে ৬০ শতক ।
মাতা পাইবে ২০ শতক ।
এক ভাই পাইবে ৫ শতক ( একত্রে দুই ভাই পাইবে ১০ শতক ) ।
মুসলিম আইন মোতাবেক সম্পত্তিতে ওয়ারিশদের অংশ নির্ধারণ করে একজন বিজ্ঞ আমীন দিয়ে বা সার্ভেয়ার দিয়ে জমি মাপিয়ে ( একটি দাগে জমি হওয়ায় ) ঐ দাগের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা সীমানা নির্ধারণ করে দেই ।
