সন্তানহীন দম্পতির সম্পত্তি কে পাবে তা নিয়ে বিভিন্ন মতামত থাকলেও বাংলাদেশে সন্তানহীন মুসলিম দম্পতির সম্পত্তি ভাগ হয় মূলত মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী এবং সন্তানহীন হিন্দু দম্পতির সম্পত্তি ভাগ হয় হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী ।
আজকের লেখা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সন্তানহীন মুসলিম দম্পতির সম্পত্তি বন্টন নিয়ে ।
অবশ্য করনীয় তিনটি কাজ :
দাফন কাফনের খরচ করা।
মৃত : ব্যক্তির ওসিয়ত পূরণ করা ।
মৃত : ব্যক্তি কোন ঋণ থাকলে তা পরিশোধ করা ।
উক্ত কাজগুলো করার পরে যে সম্পত্তি থাকবে তাহার ওয়ারিশদের মাঝে বন্টন করে দিতে হবে :
১ । সন্তানহীন স্বামীর সম্পত্তি বন্টন :
প্রথমত স্ত্রী :
সন্তানহীন দাম্পত্তির স্ত্রী স্বামীর সম্পত্তিতে ১ / ৪ এক অংশ পায় ।
দ্বিতীয়ত মাতা ;
মাতা তার সন্তানের মোট সম্পত্তির ১ / ৬ এর একাংশ পায়।
তৃতীয়ত বাবা :
বাবা তার সন্তানের মোট সম্পত্তির ১ / ৬ এক অংশ পায় + অবশিষ্ট ভুগি হয় ।
চতুর্থ ভাই ও বোন :
পিতা জীবিত থাকলে ভাই ও বোন বঞ্চিত হয় । পিতা জীবিত না থাকলে ভাই ও বোন অবশিষ্টভোগী হয় । অবশিষ্ট সম্পত্তিতে ভাই ও বোন ২ : ১ অনুপাতে পাইবে ।
সন্তানহীন স্বামীর সম্পত্তি বন্টনের সারসংক্ষেপ :
২ । সন্তানহীন স্ত্রীর সম্পত্তি বন্টন :
প্রথমত স্বামী :
সন্তানহীন দম্পতির স্বামী স্ত্রীর সম্পত্তিতে ১ / ২ একাংশ পায়।
দ্বিতীয়ত মাতা ;
মাতা তার সন্তানের মোট সম্পত্তির ১ / ৬ এর একাংশ পায়।
তৃতীয়ত বাবা :
বাবা তার সন্তানের মোট সম্পত্তির ১ / ৬ এক অংশ পায় + অবশিষ্ট ভুগি হয় ।
চতুর্থ ভাই ও বোন :
পিতা জীবিত থাকলে ভাই ও বোন বঞ্চিত হয় । পিতা জীবিত না থাকলে ভাই ও বোন অবশিষ্টভোগী হয় । অবশিষ্ট সম্পত্তিতে ভাই ও বোন ২ : ১ অনুপাতে পাইবে ।
সন্তানহীন স্ত্রীর সম্পত্তি বন্টনের সারসংক্ষেপ :
সন্তানহীন স্ত্রীর সম্পত্তি বন্টনের বাস্তব অভিজ্ঞতা :
স্বামী পাইবে ৬০ শতক ।
এক ভাই পাইবে ৪০ শতক ।
এক বোন পাবে ২০ শতক ।
কোন সন্তান না থাকলে সম্পত্তির বন্টন