বাংলাদেশে হেবা বিল এওয়াজ দলিল সাধারণত একটি আইনি বৈধ সম্পত্তি হস্তান্তরের দলিল একবার সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে সহজে তা বাতিল করা যায় না তবে কিছু নির্দিষ্ট আইনগত কারণে আদালতের মাধ্যমে বাতিল করা যায় |
হেবা বিল এওয়াজ দলিল বাতিল করার আইনগত কারণ :
১ নম্বরে প্রতারণা বা জালিয়াতি :
দাতাকে প্রমাণ করতে হবে যে দলিলে প্রতারণা মাধ্যমে তথ্য গোপন করা হয়েছে বা দলিলটি জালিয়াতি হয়েছে ।
২ নাম্বারে জোরপূর্বক চাপ দিয়ে দলিল করা :
দাতার উপর চাপ প্রয়োগ করে তাকে জোর করে দলিল করা হয়েছে তা প্রমাণ করতে হবে ।
৩ নাম্বারে দাতা মানসিকভাবে অক্ষম হইলে :
দাতা যদি মানসিকভাবে অক্ষম হয় বা মানসিক অসুস্থ হয় এই রূপদাতার নিকট হইতে হেবা বিল এওয়াজ দলিল নেওয়া হইলে ।
৪ নাম্বারে শর্ত ভঙ্গ হইলে:
দলিলে নির্দিষ্ট কিছু শর্ত থাকলে তাহা ভঙ্গ করা হইলে ।
৫ নম্বরে দখল হস্তান্তর না হলে :
হেবা বিল এওয়াজ দলিলে দখল অত্যন্ত গুরুত্বপূর্ণ দখল না দিলে দলিল চ্যালেঞ্জ হতে পারে ।
হেবা বিল এওয়াজ দলিলের বাতিল প্রক্রিয়া:
সংশ্লিষ্ট দেওয়ানী আদালত বা সিভিল কোর্টে মামলা করতে হবে।
মামলা সাধারণত “দলিল বাতিল করার মামলা” বা Declaration & Cancellation Suit হিসেবে করা হয়।
সাধারণত মামলার নথিতে দলিলের কপি , খতিয়ানের পর্চা ,কর এর রশিদ , সাক্ষীর নাম ঠিকানা ইত্যাদি গেথে দিতে হবে ।
আদালত প্রমাণ যাচাই করে দলিল বাতিল করার নির্দেশ দিতে পারে ।
গুরুত্বপূর্ণ পরামর্শ :
আদালতের আদেশ ছাড়া সাধারণত সাব -রেজিস্ট্রি অফিস দলিল বাতিল করে না , তাই বেশি সময় দেরি করলে মামলা দুর্বল হতে পারে , তাই দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া দরকার ।