মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত

 বাংলাদেশে মুসলিম উত্তর অধিকার আইন অনুযায়ী মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ নির্ভর করে মোট উত্তরাধিকারীদের মধ্যে কতজন মেয়ে ও কত জন  ছেলে তার উপর । 

স্বাভাবিক নিয়ম : 

এক মেয়ে   থাকলে :  মায়ের মোট সম্পত্তির অর্ধেক পাইবে 

একাধিক মেয়ে  থাকলে  : মায়ের মোট সম্পত্তির ২/৩  অংশ পাইবে এবং উক্ত অংশ সকল মেয়ে গণ  সমানভাবে ভাগ পাইবে  । 

ছেলে ও মেয়ে উভয় থাকলে :  ছেলে ও মেয়ে উভয় থাকলে তাহারা সম্পত্তির অবশিষ্ট ভোগী হয় ,  অবশিষ্ট  সম্পত্তিতে ছেলে ও মেয়ে বাথাক্রমে ২ঃ১ অনুপাতে পাইবে । 

বাবা থাকলে: বাবা তার স্ত্রীর মোট সম্পত্তির ১/৪ একভাগ পাইবে ,   বাবার সাথে অংশীদার হিসেবে এক  মেয়ে থাকলে ঐ  মেয়ে মায়ের সম্পত্তির অর্ধেক পাইবে  ,আবার বাবার সাথে অংশীদার হিসেবে একাধিক  মেয়ে থাকলে মোট সম্পত্তির ২/৩ অংশ সম্পত্তি সকল  মেয়ে গণ সমানভাবে ভাগ পাইবে ,  আবার বাবার সাথে অংশীদার হিসেবে ছেলে ও মেয়ে উভয় থাকলে মোট সম্পত্তি হইতে বাবার অংশ নিয়ে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে উক্ত অবশিষ্ট সম্পত্তিতে   ছেলে ও মেয়ে যথাক্রমে ২ঃ১ অনুপাতে পাইবে। 

উদাহরণস্বরূপ বলা যায় যে  , ফাতেমা নামের এক ভদ্রমহিলা এক স্বামী  , এক ছেলে  ,  এক মেয়ে রাখিয়া মারা যায় এবং তাহার মোট সম্পত্তির পরিমাণ ১০০ শতক জমি   ।

তাহার  সম্পত্তি বন্টন

তাহার মোট সম্পত্তি হইতে স্বামী ১/৪একাংশে পাইবে  ২৫ শতক । 

অবশিষ্ট সম্পত্তিতে ছেলে ও মেয়ে যথাক্রমে ২:১   অনুপাতে পাইবে

 এই হিসেবে এক ছেলে মায়ের সম্পত্তিতে পাইবে ৫০ শতক ।

 এই হিসেবে এক  মেয়ে মায়ের সম্পত্তিতে পাইবে ২৫ শতক । 


Post a Comment

Previous Post Next Post