দাদার আগে পিতা মারা গেলে সম্পত্তির ওয়ারিশ হবে

বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন ১৯৬১ এর   ৪ ধারা বিধান মতে দাদার আগে পিতা মারা গেলে সম্পত্তি পাবে । 

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের  ৪  ধারা বিশ্লেষণ করলে পাওয়া যায় যে , 

 দাদা জীবিত অবস্থায়  পিতা মারা গেলে নাতিরা দাদার  সম্পত্তি পাইবে  । 

দাদির আগে পিতা মারা গেলে দাদির সম্পত্তি নাতিরা পাইবে  । 

নানার আগে মা মারা গেলে নানার সম্পত্তি দৌহিত্ররা পাইবে । 

নারীর আগে মা মারা গেলে নারীর সম্পত্তি দৌহিত্ররা পাইবেরা  । 

দাদার আগে পিতা মারা গেলে কি পরিমান সম্পত্তি নাতিরা পাইবে :  

 দাদার  সম্পত্তিতে পিতা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাইতো ঠিক ততটুকু সম্পত্তি নাতিরা দাদার সম্পত্তি হইতে পাইবে । 

বিশেষ সতর্কতা :  ১৯৬১ সালের পরে যদি কারো দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা যায় সেই ক্ষেত্রে  নাতিরা দাদার   সম্পত্তি পাইবে  ,তবে ১৯৬১ সালের পূর্বে দাদা জীবিত থাকা অবস্থায় পিতা মারা গেলে নাতিরা দাদার সম্পত্তি পাইতো না । 

বিশেষ দ্রষ্টব্য :  ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের  ৪  ধারায় বলা হয়েছে যে ,  দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতিরা দাদা হইতে সম্পত্তি পাইবে  ,কিন্তু পুত্রবধূ শশুর হইতে সম্পত্তি পাইবে না । 

Post a Comment

Previous Post Next Post