বাংলাদেশ দানপত্র দলিল সাধারণত একজন ব্যক্তি তার সম্পত্তি স্বেচ্ছায় অন্য কাউকে বিনামূল্যে প্রদান করার জন্য করে থাকে |
নিম্নে বর্ণিত ব্যক্তিদের দানপত্র দলিল দেওয়া যায় :
ছেলে ও মেয়ে ।
স্বামী ও স্ত্রী ।
বাবা ও মা ।
ভাই ও বোন ।
নাতি ও নাতনি ।
অন্য যে কোন ব্যক্তি কে ।
কোন প্রতিষ্ঠান যেমন মসজিদ , মাদ্রাসা ।
মুসলিম আইনে দান বা হেবা বৈধ হওয়ার জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ :
দাতার স্বেচ্ছায় দান ।
গৃহীতাকে দান গ্রহণ করতে হবে ।
সম্পত্তির দখল গৃহীত বরাবর হস্তান্তর করতে হবে ।
দানপত্র দলিল রেজিস্ট্রেশন :
বাংলাদেশ সংশোধিত ভূমি রেজিস্ট্রি আইন ২০০৪ অনুযায়ী সকল দানপত্র দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক , কেননা রেজিস্ট্রিবিহীন দানপত্র দলিলের কোন আইনগত ভিত্তি নাই ।
পরামর্শ :
যেহেতু দান পত্র দলিল সম্পত্তি হস্তান্তরের একটি আইনগত দলিল , তাই দানপত্র দলিল প্রস্তুত করার সময় একজন বিজ্ঞ আইনজীবী বা অভিজ্ঞ দলিল লেখকের পরামর্শ দিতে হবে ।