বাংলাদেশ মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সাধারণভাবে নানার( মায়ের বাবার )সম্পত্তিতে নাতির সরাসরি অংশ থাকে না , যদি না নাতির মা জীবিত থাকে , কারণ তার উত্তরাধিকা প্রথমে সন্তানের মধ্যে বন্টন হয় ।
তবে পরিস্থিতি অনুযায়ী নিয়ম ভিন্ন হতে পারে :
যদি নানার মেয়ে অর্থাৎ নাতির মা জীবিত থাকেন তাহলে তিনি উত্তর অধিকার পাবেন নাতি সরাসরি অংশ পাবে না ।
যদি মা (নানার মেয়ে ) নানার আগে মারা যান তাহলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন এর ৪ ধারা অনুযায়ী “Representation” নীতিতে নাতি তার মায়ের প্রাপ্য অংশ পেতে পারে , নাতির মা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাইতো ঠিক ততটুকু নানার সম্পত্তি হইতে নাতি পাইবে ।
তবে ছেলের ঘরের নাতি ও মেয়ের ঘরের নাতি উভয় ক্ষেত্রে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন এর ৪ ধারা অনুযায়ী “Representation” নীতি প্রযোজ্য হইবে ।