বাংলাদেশের মুসলিম সম্পত্তি বন্টন হয় মূলত মুসলিম ফারায়েজ ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আর এ আইন অনুযায়ী মায়ের সম্পত্তিতে একজন পুত্র যে সম্পদ পায় একজন কন্যা তাহার অর্ধেক পায় ।
মায়ের সম্পত্তি তাহার ছেলে ও মেয়ে স্বামী ও অন্যান্য ওয়ারিশ মধ্যে বন্টনের নিয়ম :
স্বামী থাকলে : স্বামী স্ত্রীর সম্পত্তি ১/৪ একাংশ পাইবে ।
পিতা ও মাথা থাকলে : পিতা কন্যা সম্পত্তিতে ১/৬ এর একাংশ পায় এবং মাতা ও কন্যার সম্পত্তি ১/৬ এর একাংশ পায় ।
বিশেষ দ্রষ্টব্য : স্বামী , পিতা ,মাতা এর অংশ বুঝাইয়া দিয়া যে , সম্পত্তি অবশিষ্ট থাকে তাহা ছেলে ও মেয়ে ২: ১ অনুপাতে পাইবে ।
উদাহরণস্বরূপ বলা যায় , নাজমা নামের এক মহিলা ১০০ শতক সম্পত্তি রাখিয়া মারা যায় , তাহার ওয়ারিশ থাকে স্বামী , ১পুত্র ,১ কন্যা ।
স্বামী ১/৪ একাংশে পাইবে ২৫ শতক ।
এক পুত্র সন্তান পায় ৫০ শতক ।
এক কন্যা সন্তান পায় ২৫ শতক ।