ওয়াকফ এস্টেট কি

 ওয়াকফ বলতে সাধারণত কোন মুসলমান কর্তৃক ধর্মীয় কাজের উদ্দেশ্যে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করে নিজের সত্যের বিলোপ সাধন করা  বুঝায় , যিনি এভাবে  ওয়াকফ করেন তাকে ওয়াকিফ বলে  ।

  ১৯১৩ সালের মুসলমান  ভ্যালিডেটিং অ্যাক্ট ও ১৯৬২  সালের ওয়াকফ অর্ডিন্যান্স অনুযায়ী ওয়াকফ বলতে  ধর্মীয় ও দাতব্য  উদ্দেশ্যে ইসলাম ধর্ম পালনকারী কোন ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্থায়ী উৎসগী করণ বুঝায় । 

 ইমাম আবু হানিফার মতে  ওয়াকফ অর্থ হলো কোন নির্দিষ্ট   বস্তুতে  /  জিনিস এ মালিকানা আটক করে তারা আয় দরিদ্রদের জন্য দান বা অপার কোন নেক উদ্দেশ্যে উৎসর্গ করা । 

 ওয়াকফ  এস্টেট এর বৈশিষ্ট্য : 

সম্পত্তি একবার   ওয়াকফ হয়ে গেলে তার উত্তরাধিকার সূত্রে ভাগ করা যায় না । 

সম্পত্তি  আয়  নির্দিষ্ট কল্যাণের কাজে ব্যবহার হয়  । 

সাধারণত মসজিদ মাদ্রাসা ইত্যাদির জন্য   ওয়াকফ করা হয় । 

উদাহরণস্বরূপ বলা যায় যে , রফিক সাহেব তার সম্পত্তি হইতে এক একর সম্পত্তি মসজিদে  ওয়াকফ করেছে উক্ত সম্পত্তির আয় থেকে  মসজিদে সার্বিক উন্নয়ন ও কল্যাণ করা হইবে  । 

ওয়াকফ সম্পত্তির প্রধান অংশ : 

 ১।  ওয়াকিফ যিনি সম্পত্তি দান করে  । 

 ২ । মুতাওয়াল্লি যিনি সম্পত্তি পরিচালনা করে  । 

৩।  মওকুফ সম্পত্তি যে সম্পত্তি দান করে । 

৪।  উপকারভোগী যারা এর সুবিধা ভোগ করে  । 

 বাংলাদেশ ওয়াকফ আইন : ১৯৬২ সালের   ওয়াকফ আইন অনুযায়ী সম্পত্তি পরিচালনা করা হয়  । 

 রেজিস্ট্রেশন :  সম্পত্তির মূল্য ১০০ টাকার বেশি হলে তার রেজিস্ট্রেশন করতে হবে । 


Post a Comment

Previous Post Next Post