বাংলাদেশে খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকের নাম দেখতে চাওয়া এখন খুবই সহজ আপনি চাইলেই ঘরে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল এ প্রবেশ করে জমির খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকের নাম দেখার কাজটি করতে পারেন ।
নিচে ধাপে ধাপে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
এক নম্বরে ওয়েব সাইটে প্রবেশ :
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট Land. gov . bd তে প্রবেশ করতে হবে ।
দুই নাম্বারে খতিয়ানের ধরন নির্বাচন করুন :
আপনি কোন সার্ভে খতিয়ানের তথ্য জানতে চান তা লিখুন যেমন ,
এস এ
বি আর এস
সি এস
আর এস
সিটি জরি
এগুলোর মধ্যে থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে।
তিন নাম্বারে অঞ্চল ভিত্তিক জমির ঠিকানা :
জমি কোন অঞ্চলে সে হিসেবে আপনাকে জমির ঠিকানা দিতে হবে যেমন ,
বিভাগের নাম
জেলার নাম
উপজেলার নাম
মৌজার নাম ও নাম্বার
চার নাম্বারে খতিয়ান নাম্বার সিলেক্ট করুন :
যেখানে খতিয়ান নং খোজা অপশনটি থাকবে সেখানে খতিয়ান নাম্বার টি লিখুন
পাঁচ নাম্বারে ক্যাপসা কোড দিয়ে অনুসন্ধান :
পর্দায় দেখানো ক্যাপসা কোড টি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় লিখুন তার পরে "অনুসন্ধান ' বাটনে ক্লিক করুন ।
ছয় নাম্বারে জমির মালিকের নাম দেখা :
উপরের তথ্য গুলি ঠিকমতো দেওয়া হইলে অল্প সময়ের মধ্যে আপনি নিচে জমির মালিকের নাম দেখতে পাবেন। সাথে জমির মালিকের পিতার নামও চলে আসবে ।
বিকল্প পদ্ধতি:
ইউনিয়ন ভূমি অফিস (তহসিল অফিস) :
অনলাইন সার্ভারে যেকোনো ধরনের সমস্যা হলে অথবা আপনি যে খতিয়ানের সন্ধান করছেন তাহার তথ্য এন্টি করা না হলে আপনারা যেকোনো সময় স্থানীয় ইউনিয়ন তহসিল অফিসে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যটি খোঁজ করতে পারেন |
আপনাদের জমিজমা যে এলাকার আওতাধীন ঐ এলাকায় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নায়বের সাথে যোগাযোগ করুন ।
সরকারি বালাম বই ( রেকর্ড বই ) আপনাদের প্রয়োজনীয় খতিয়ান নাম্বার মিলিয়ে জমির আসল মালিক এবং তাহার বাবার নাম বের করে নিতে পারে ।
গুরুত্বপূর্ণ তথ্য : অনলাইনের মাধ্যমে আপনি যে তথ্যটি ফ্রি তে পাবেন সেটি শুধুমাত্র আপনার দেখা ও যাচাই করার জন্য কিন্তু জমি ক্রয়-বিক্রয় বা ব্যাংক লোনের ক্ষেত্রে উক্ত পর্চা কোন কাজে আসবে না ।
আপনার জমি যে জেলায় ঐ জেলার রেকর্ড রুম থেকে সই মহর পর্চার জন্য আবেদন করতে হবে যা সরাসরি আপনি নিজে গিয়ে জেলা রেকর্ড রুম থেকে আনতে পারেন বা ডাকযোগে আপনার নিজস্ব ঠিকানায় আনতে পারেন এবং উক্ত পর্চা আপনার সকল কাজে আসবে ।
